ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোরকা থেকে এভারেট: পাঠজীবন ও লেখার গল্প শোনালেন রেবেকা পেরি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে না জানানোয় ঢাকার উদ্বেগ যুক্তরাষ্ট্রে ৩ বছর অপেক্ষার পর গ্রিন কার্ড পেলেন অভিনেত্রী মৌসুমী ঋণগ্রস্ত দেশের ৪৭ শতাংশ পরিবার, গ্রামে আর্থিক চাপ সবচেয়ে বেশি ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত সিভিতে জালিয়াতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের ভোলায় জুয়ার আসরে ডিবি পুলিশের অভিযান, ছাত্র সমাজ নেতাসহ গ্রেপ্তার ৭ শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন পেল প্রস্তাব প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড

মনোহরদীতে ৩ গরু চোর আটক

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

মনোহরদীতে ৩ গরু চোর আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর মনোহরদীতে তিন গরু চোরকে আটক করার পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন – পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিয়াইদোয়া গ্রামের ওয়ালীউল্লাহর ছেলে সোহেল (৩২), একই এলাকার বেলায়েতের ছেলে রাসেল (২৫) এবং কাইয়ূমের স্ত্রী রিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে এ তিনজনকে কোচেরচর বাজারের গরু নিয়ে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। খবর পেয়ে গরুর মালিক সোহেল নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে নিজের গরু চিহ্নিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আটকদেরকে মনোহরদী থানায় নিয়ে আসেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জব্বার জানান, কাপাসিয়া থেকে গরু চুরি করে তারা মনোহরদীতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়েন। চুরির ঘটনা কাপাসিয়ায় হওয়ায় গরুর মালিককে কাপাসিয়া থানায় মামলা করতে বলেছি। মামলার পরে আসামিদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে ৩ গরু চোর আটক

আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫