ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে আইরিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় বাড়ির ৪ টি ঘর ও একটি রান্না ঘর ভষ্মিভুত হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে। নিহত শিশু আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, ঘুমন্ত শিশু আইরিনকে ঘরে তালা দিয়ে পরিবারের সবাই বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ শুনতে যায়। রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িটির চারটি ঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আইরিন পুড়ে মারা গেছে। পরে লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন জানান, শিশুটির লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫