ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের ভোগান্তি চরমে গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া: ঈদের পর দেশে ফেরার সম্ভাবনা

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া: ঈদের পর দেশে ফেরার সম্ভাবনা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার, নীলফামারী

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আগের তুলনায় অনেকটা সুস্থ এবং মানসিকভাবেও প্রশান্তি অনুভব করছেন। যুক্তরাজ্যে তার পরিবারের সান্নিধ্যে থেকে তিনি বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের পরপরই তার দেশে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে এম এ মালেক বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী অনেক ভালো আছেন। দেশবাসীর দোয়ায় আগের চেয়ে তিনি সুস্থ। বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান এবং তাদের সন্তানদের সান্নিধ্যে থেকে তিনি দারুণ সময় কাটাচ্ছেন।”

এম এ মালেক আরও বলেন, “আমরা যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ সবসময় উনার পাশে আছি। আমরা তাকে অনুরোধ করেছি, অন্তত এই ঈদটা আমাদের সঙ্গে উদযাপন করতে। তবে আমরা আশাবাদী, ঈদের পরপরই তিনি দেশে ফিরবেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেন এম এ মালেক। তিনি বলেন, “শেখ হাসিনা খালেদা জিয়াকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান এবং তার পরিকল্পনায় শেখ হাসিনার ষড়যন্ত্র ধুলিসাৎ হয়েছে, আর বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নেত্রীর সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন এম এ মালেক। তিনি বলেন, “রাজনীতিতে খালেদা জিয়ার অভিজ্ঞতা এবং সোর্স অনেক বিস্তৃত। তিনি নিজেই দেশেপরিস্থিতি সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকেন। আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।”

বেগম খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিএনপি ও তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দেশবাসীও অপেক্ষায় আছে তাদের ‘মাদার অব ডেমোক্রেসি’র স্বদেশ প্রত্যাবর্তনের জন্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া: ঈদের পর দেশে ফেরার সম্ভাবনা

আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫