ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন বাংলা কবিতার নতুন ছন্দপ্রস্তাবনা ‘কুত্রাপি’ উদ্ভাবন করলেন দ্রাবিড় সৈকত শ্রেণিকক্ষে পাঠদানে অনীহা, কোচিং বাণিজ্যে জিম্মি শিক্ষার্থীরা ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের জীবনাবসান বিশ্বকাপের গ্যালারিতে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামালের ছোট ভাই কেইন বিশ্বকাপ ফুটবলের সাফল্যে ট্রাম্পের প্রশংসায় ফিফা সভাপতি ইনফান্তিনো প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ বাংলাদেশ দূতাবাসের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা চলবে: অর্থমন্ত্রী

দিনাজপুরে কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

লিটন সরকার দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে

দিনাজপুরে কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে
এই অবস্থা আরও ভয়াবহ চেহারা ধারণ করবে॥ বাংলাদেশ কৃষক সমিতি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশবাসী চরম অসহায়ত্বে আছে, অথচ কৃষিপন্যের লাভজনক দাম খোদ উৎপাদক কৃষকের হাতেই পৌঁছে না। বাজার বিপনন ব্যবস্থা যদি কৃষকবান্ধব না হয় তাহলে এই অবস্থা আরোও ভয়াবহ চেহারা ধারণ করবে।
২৮ জানুয়ারী শনিবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখা আয়োজিত জেলা সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দিনাজপুর জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আলতাফ হোসাইন, নীলফামারী জেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি শ্রীদাম দাস, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি দিনাজপুর জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, প্রগতি লেখক সংঘ দিনাজপুরের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরজ্জামান জামান, ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক হাফিজার রহমান ও উদীচী’র কেন্দ্রীয় সহ-সভাপতি রেজাউর রহমান রেজু। এছাড়া দিনাজপুর সদর সহ ১৩ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বিক্ষোভ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আবুল কালাম আজাদকে সভাপতি ও ইকবাল হাসান সিদ্দীকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরে কৃষক সমিতির জেলা সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩