ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ ২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, শঙ্কা স্থানীয়দের ভোলায় সাপের কামড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

বগুড়ায় আলু ব্যবসায়ী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে

বগুড়ায় আলু ব্যবসায়ী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) উপজেলার নয়মাইল বন্দরে জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন এ বার্ষিক সাধারণ সভা আয়োজন করেন।
বগুড়া জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম,শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,অগ্রণী ব্যাংক নয়মাইল হাট শাখার ম্যানেজার সোহেল রানা,বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার, আমিনুল ইসলাম জোয়ারদার প্রমুখ।
এ সময় হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ী মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ কিচক ব্যবসায়ী মোস্তফা,হেলাল হাজী, নন্দীগ্রামের ব্যবসায়ী তাজনুর রহমান, শাজাহানপুরে ব্যবসায়ী সুলতান,দাড়িগাছা তোতা মেম্বার, নুরুন্নবী প্রমুখ।
সভায় আলু ব্যবসায়ীরা বক্তব্য বলেন,এমনিতে আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় ক্ষুদ্র আলু ব্যবাসায়ীদের সংকটে পড়বে। এতে প্রান্তিক চাষিরাও ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব অর্থনীতিতে পড়বে।
আলু ব্যবসায়ী তোতা মিয়া বলছেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।
এদিকে বার্ষিক সাধারণ সভা শেষে ৬২০ জন সদস্যদের সর্ব সম্মতিক্রমে স্থানীয় হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ায় আলু ব্যবসায়ী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

আপডেট সময় : ১০:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫