ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ঢল, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন উত্তাল ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে কারফিউ ও তীব্র বিক্ষোভ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ

বগুড়ার শেরপুরে ট্রাক সিএনজি মুখোমিখি সংঘর্ষে নিহত ৪ আহত ২

আব্দুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। বৃহস্প‌তিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়নের ধড়‌মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে।
নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) এবং সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০)। আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী।
জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।
বগুড়া শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের পরিবারের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার শেরপুরে ট্রাক সিএনজি মুখোমিখি সংঘর্ষে নিহত ৪ আহত ২

আপডেট সময় : ০১:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪