ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর লক্ষ্যে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় গোয়াল ঘর থেকে গাঁজা উদ্বার গ্রেফতার-২ আমজাদ হাটে ডাকাতের হাতে গৃহবধূ হত্যা এলাকায় চাঞ্চল্য আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের

জয়পুরহাট ডিসির উদ্যোগ” লটারির মাধ্যমে বদলি করে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার নজীর স্থাপন

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট ডিসির উদ্যোগ” লটারির মাধ্যমে বদলি করে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার নজীর স্থাপন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:

ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারীরা (তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানারকম অনৈতিক পন্থা নেওয়ার অভিযোগও মাঝে মাঝে ওঠে। সেই অভিযোগ থেকে পরিত্রাণ পেতে স্বচ্ছতার নজীর স্থাপন করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

তার উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের ঊর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ (আঠারো) জন ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারির মাধ্যমে বদলি করেছে।

জেলায় এই প্রথম সরকারি কোনো কর্মচারীদের লটারির মাধ্যমে বদলি করা হলো। সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মকর্তাদের বদলি লটারি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজা আরেফিন বলেন, লটারির মাধ্যমে বদলি এই প্রথম দেখলাম। এর আগে আমার চাকরির জীবনে এই রকম উদ্যোগ দেখিনি। জেলা প্রশাসক স্যারকে অনেক ধন্যবাদ।

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা গোবিন্দ দাস বলেন, ক্ষেতলাল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলাম বর্তমানে লটারির মাধ্যমে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি হলাম। জেলা প্রশাসক স্যারের ব্যতিক্রম উদ্যোগ অনেক ভালো লেগেছে।

এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, দক্ষতা, জনগণের প্রতি সেবা প্রদানের মানসিকতা এসবের ভিত্তিতে অংশীজনদের মতামত নিয়ে প্রকাশ্যে লটারি করে নানা তদবির উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, জয়পুরহাট ভূমি রাজস্ব প্রশাসনে এরূপ বদলি একটি নজীর। এতে ভূমি অফিসের কাজে অধিকতর স্বচ্ছতা আসবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাট ডিসির উদ্যোগ” লটারির মাধ্যমে বদলি করে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতার নজীর স্থাপন

আপডেট সময় : ১১:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪