ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি, ইজারা বাতিলের নির্দেশ বিজয়কে ‘লাকি চার্ম’ আখ্যা দিয়ে রাজনীতির সিদ্ধান্তের প্রশংসা সামান্থার ইউরোপে রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগে বাংলাদেশের তৈরি পোশাক খাত সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভাঙনে ঝুঁকিতে বেড়িবাঁধ ও জনজীবন কানাডায় নতুন লুকে চিত্রনায়ক জায়েদ খান, জল্পনা তুঙ্গে পঞ্চমবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স মুক্তাগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়াড়ি সহ গ্রেপ্তার ১৫ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩৭১, ঢাকাকে ছাড়াল বাইরের সংক্রমণ ও প্রাণহানি ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, গ্রাহক তথ্য ফাঁসের শঙ্কা ফ্রান্সে বিক্ষোভে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ ফিরে পেতে দূতাবাসের পরামর্শ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যে সব যাত্রী এখনো নিজেদের লাগেজ ফেরত পাননি, তাদের অনলাইনে অভিযোগ দাখিল করার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগী যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে অভিযোগ জমা দিতে পারবেন। এ জন্য যাত্রীদের এই লিংকে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনটি নির্বাচন করতে হবে। দূতাবাস আরও জানিয়েছে যে, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে যথাযথভাবে জানানো হবে।

এদিকে, সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। একইভাবে এই দুই বিমানবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগও থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২: ১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২: ১৯

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ ফিরে পেতে দূতাবাসের পরামর্শ

আপডেট সময় : ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬