ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৩০ রানের লক্ষ্য তাড়া করে লঙ্কানদের অবিশ্বাস্য জয় বাংলাদেশের বেসরকারি খাতে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান জাপানি কনসোর্টিয়ামের কঠিন ৪ শর্তে থার্ড টার্মিনাল চুক্তি আটকে সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ ফিরে পেতে দূতাবাসের পরামর্শ ভাঙ্গুড়ায় নারীর মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা, বিচার দাবি ম্যানচেস্টার ইউনাইটেডের অতীত সাফল্য নিয়ে বিস্ফোরক মন্তব্য ব্রুনো ফার্নান্দেসের ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়, হারাল ইংল্যান্ডকে আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের ঘরবাড়ি ও ১০টি মসজিদ উচ্ছেদ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলতে বাকুতে পৌঁছাল বাংলাদেশ দল নাটোরে মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা ও কাগজপত্র চুরি

সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ ফিরে পেতে দূতাবাসের পরামর্শ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যে সব যাত্রী এখনো নিজেদের লাগেজ ফেরত পাননি, তাদের অনলাইনে অভিযোগ দাখিল করার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগী যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে অভিযোগ জমা দিতে পারবেন। এ জন্য যাত্রীদের এই লিংকে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনটি নির্বাচন করতে হবে। দূতাবাস আরও জানিয়েছে যে, হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে যথাযথভাবে জানানো হবে।

এদিকে, সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। একইভাবে এই দুই বিমানবন্দর দিয়ে দেশে ফেরার সুযোগও থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২: ১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০২: ১৯

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ ফিরে পেতে দূতাবাসের পরামর্শ

আপডেট সময় : ০২:৫০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬