ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি, ইজারা বাতিলের নির্দেশ বিজয়কে ‘লাকি চার্ম’ আখ্যা দিয়ে রাজনীতির সিদ্ধান্তের প্রশংসা সামান্থার ইউরোপে রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগে বাংলাদেশের তৈরি পোশাক খাত সাতকানিয়ায় সাঙ্গু নদীর ভাঙনে ঝুঁকিতে বেড়িবাঁধ ও জনজীবন কানাডায় নতুন লুকে চিত্রনায়ক জায়েদ খান, জল্পনা তুঙ্গে পঞ্চমবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স মুক্তাগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়াড়ি সহ গ্রেপ্তার ১৫ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩৭১, ঢাকাকে ছাড়াল বাইরের সংক্রমণ ও প্রাণহানি ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, গ্রাহক তথ্য ফাঁসের শঙ্কা ফ্রান্সে বিক্ষোভে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা

৪৩০ রানের লক্ষ্য তাড়া করে লঙ্কানদের অবিশ্বাস্য জয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রিদেশীয় সিরিজে এক অবিশ্বাস্য জয়ের সাক্ষী হলো রাওয়ালপিন্ডি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইংল্যান্ডের দেওয়া ৪৩০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে সবাইকে চমকে দিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

ম্যাচের শুরুতে ৪৩০ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পর ইংল্যান্ড সম্ভবত জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। তবে পাভান রত্মানায়েকের সেঞ্চুরি, আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকার ৯৭ রানের দুটি ইনিংস এবং শেষদিকে জানিথ লিয়ানেজের মারকুটে ব্যাটিংয়ে পুরো চিত্র বদলে যায়। হ্যারি ব্রুকের দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডও ম্লান হয়ে যায় লঙ্কানদের এই ঐতিহাসিক জয়ের কাছে।

রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। ২৪ রান তুলতেই তারা হারায় ২ উইকেট। কামিন্দু মেন্ডিস ১৮ রান করে জশ টাঙের বলে বোল্ড হন এবং অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই রান আউট হন। এরপর আভিস্কা ফার্নান্দো ও পাভান রত্মায়েক ১৬৬ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে ওভারটনের বলে ক্যাচ দিয়ে ১৯০ রানের মাথায় আউট হন আভিস্কা।

তৃতীয় উইকেট পতনের পর পাভান ও দাসুন শানাকা আরও ১৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতেই পাভান তার সেঞ্চুরি তুলে নেন। ১৩০ রান করে স্যাম কারানের বলে তিনি আউট হওয়ার পর দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩২৩ রান। এরপর দাসুন শানাকাও সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে সাজঘরে ফেরেন। ৩৬৩ রানে পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এরপর সাহান আরচ্চিগে ১৩ রান করে ৪০৬ রানের মাথায় আউট হন।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ওভারের প্রথম বলে জানিথ লিয়ানেজ এক রান নিলেও পরের দুই বলে ভেল্লালাগে ও ইশান মালিঙ্গাকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন জশ টাঙ। হ্যাটট্রিক বলে আসিথা ফার্নান্দো এক রান নিলে শেষ দুই বলে জয়ের জন্য ৬ রান দরকার হয়। কোনো বিচলিত না হয়ে লিয়ানেজ জশ টাঙকে সীমানা ছাড়া করে শ্রীলঙ্কার ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

৪২৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ১৮ ও অধিনায়ক কুশল মেন্ডিস কোনো বল না খেলেই হন রান আউট। কামিন্দকে বোল্ড করেন জশ টাঙ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

৪৩০ রানের লক্ষ্য তাড়া করে লঙ্কানদের অবিশ্বাস্য জয়

আপডেট সময় : ০৩:৫১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬