ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন টিউমার থেকে অনেকটা ঝুঁকিমুক্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় হামলার হুমকি ইরানের ভারতের মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান এনসিপি নেতার চাঁপাইনবাবগঞ্জে ৩৪ মাসে সড়ক দুর্ঘটনায় ১৫০ জনের মৃত্যু জাতীয় নাগরিক পার্টির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিরাজগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ঐতিহাসিক উপজেলা দিবস পালিত গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহত চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজার বিজয়া দশমীতে শারদীয় উৎসবের আমেজে মেতে উঠেছেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। দেবী দুর্গার বিদায় বেলায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উপস্থিত হয়ে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে এই আনন্দের অংশীদার হন শাওন।

উৎসবের আবহ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে শাওন উপস্থিত হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে। আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি।’ সিঁদুর খেলার এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীরা একে অপরের কপালে আবির ও সিঁদুর ছড়িয়ে উৎসবের খুশি ভাগ করে নেন। আনন্দের এই পরিবেশের মাঝে দেবী দুর্গার বিসর্জনের বিষাদময় সুরও ছুঁয়ে যায় উপস্থিত ভক্তদের।

এর আগে বুধবার সকালে দশমী বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমীর যাবতীয় আনুষ্ঠানিকতা সূচিত হয়। ধর্মীয় বিধি মেনে দর্পণ বিসর্জনের পর ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে বরণ করে নেন এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুরো ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণেই বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।

শারদীয় দুর্গোৎসবের শেষ ক্ষণে বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের পূজা আয়োজনের ইতি ঘটছে। নিয়ম অনুযায়ী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ঐতিহ্যবাহী বিজয়া শোভাযাত্রা বের হয়ে ঢাকার বিভিন্ন মণ্ডপের শোভাযাত্রার সঙ্গে একীভূত হবে। এরপর রাজধানীর নির্ধারিত ১১টি ঘাটে দেবীর বিসর্জন সম্পন্ন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাকেশ্বরী মন্দিরে বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন

আপডেট সময় : ০৮:৫৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬