সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের বৃত্তির টাকা পাঠাতে মাউশির জরুরি নির্দেশনা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিক, জুনিয়র, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বিতরণের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এ লক্ষ্যে অধিদফতর থেকে প্রয়োজনীয় তথ্য এন্ট্রি ও সংশোধনের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) মাউশির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির সঙ্গে এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির বিস্তারিত নিয়মাবলীও সংযুক্ত করে দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নির্ভুলভাবে এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। পাশাপাশি, ইতিপূর্বে যেসব তথ্য বাউন্স হয়েছে, তা-ও এই সময়ের মধ্যে সংশোধন করার জন্য বলা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh





























