ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে স্পেসএক্সের একটি রকেট উৎক্ষেপণের পরপরই ভোরের আকাশে এক অদ্ভুত ও দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি হয়। রকেটটি থেকে নির্গত ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে বিশাল এক জেলিফিশের আকৃতি ধারণ করে। এই মেঘ কয়েক মাইলজুড়ে বিস্তৃত ছিল। মূলত রকেটের জ্বালানি থেকে নির্গত ধোঁয়া যখন উচ্চাকাশে বরফের কণায় পরিণত হয়, তখন তার ওপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এই উজ্জ্বল দৃশ্যের সৃষ্টি হয়। ফ্লোরিডা থেকে শুরু করে নিউইয়র্ক পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এই জেলিফিশ মেঘ দেখার সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করা হয়। সূর্যোদয়ের ৪৮ মিনিট আগে রকেটটি মহাকাশে পাঠানো হয়। রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য প্রয়োজনীয় মালামাল বহন করছিল এবং আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উত্তর-পূর্ব দিকে যাত্রা করে। ভোর বা সন্ধ্যার সময় রকেট উৎক্ষেপণ করা হলে এ ধরনের আলোকোজ্জ্বল মেঘের দৃশ্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তখন সূর্যের আলো আকাশে থাকা বরফের কণায় প্রতিফলিত হয়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই জেলিফিশ মেঘের ছবি শেয়ার করেছে। ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে ছবিগুলো ছড়িয়ে পড়লে শত শত ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়া জানান। বিভিন্ন অঙ্গরাজ্যের আকাশ পর্যবেক্ষণকারীরাও তাদের তোলা ছবি সেখানে প্রকাশ করেছেন।

যারা মঙ্গলবারের এই দৃশ্যটি দেখতে পাননি, তাদের জন্য আগামী ১৯ অক্টোবর আরও একটি সুযোগ রয়েছে। ওইদিন একই উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্পেসএক্সের আরেকটি ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। উপগ্রহ স্থাপনের এই অভিযানের জন্য স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিট থেকে এক ঘণ্টার একটি উৎক্ষেপণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ৭টা ১ মিনিটে সূর্যোদয় হওয়ার কথা রয়েছে, তাই সূর্যোদয়ের আধা ঘণ্টার কিছু বেশি সময় আগে রকেটটি উৎক্ষেপণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

আপডেট সময় : ০৯:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬