ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ ৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিচারব্যবস্থায় আঘাত: পিল্লাই ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আবারও একটি নতুন নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘জামাই মানে যন্ত্র-না’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা সরদার রোকন। নাটকটির নির্মাণকাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

মোশাররফ করিমের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা এবং প্রতিটি নাটকই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। নতুন এই নাটকটি নিয়েও তিনি অত্যন্ত আশাবাদী। নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে অভিনয় করাটা শুরুর দিকে বেশ ভয়ের ছিল। তবে দিনের পর দিন তার সঙ্গে কাজ করাটা এখন ভীষণ উপভোগ্য হয়ে উঠছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা মানেই হলো অভিনয়ে অনেক কিছু জানা ও শেখা। এই নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে।’ পরিচালক সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিম ভাই বাংলাদেশের নাট্যাঙ্গনের ভীষণ গুণী এবং মেধাবী একজন অভিনেতা। তার অভিনয় জীবনে তিনি বহু ধরনের চরিত্রে অভিনয় করেই নিজেকে একজন জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। একজন নির্মাতা হিসেবেও তার সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখি। খোকনের রচনায় নাটকটিতে নীলাঞ্জনা নীলাও বেশ চমৎকার অভিনয় করেছে, আমি খুবই আশাবাদী।’

পরিচালক সরদার রোকন আরও জানান, খুব শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। উল্লেখ্য যে, এর আগেও মোশাররফ করিম সরদার রোকনের পরিচালনায় ‘ভাঙ্গারির বউ রাজরানি’, ‘রেডিও জয়নাল’ এবং ‘ইনজেকশন মতিন’-এর মতো নাটকে অভিনয় করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা

আপডেট সময় : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬