ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে মোহাম্মদ জসিম উদ্দিন (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ছৈয়দ মিয়ার ছেলে। জসিম উদ্দিন প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে বসবাস ও কর্মরত ছিলেন। গত বছরও তিনি একবার দেশে ফিরেছিলেন।

জানা গেছে, শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন জসিম উদ্দিন। বিমান আকাশে ওড়ার প্রায় দুই ঘণ্টা পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিমানটি কাতার বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত জরুরি চিকিৎসা দলের সদস্যরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মোজাম্বিক প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি এম আর মুজিব।

নিহতের বড় ভাই মো. ইউনুছ জানান, শুক্রবার রাতে তাঁরা ভাইয়ের মৃত্যুর খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। জসিম উদ্দিনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তাঁর মরদেহ কাতার থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী

আপডেট সময় : ১২:১৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬