ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তা হলো আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে গ্রাম ও পাড়ার ক্ষুদ্রতম জনবসতি পর্যন্ত সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবেদিতপ্রাণ ও কঠোর পরিশ্রমী সদস্যদের সাহসিকতা ও বীরত্বের কারণে। প্রতিকূল আবহাওয়া, পাহাড়ি ও সামুদ্রিক জলবায়ুর কঠিন সীমান্ত পাহারা থেকে শুরু করে সমতল ভূমি ও বন-জঙ্গল পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে এই বাহিনী নিরাপত্তার শক্তিশালী স্তম্ভ হিসেবে কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ উপলক্ষে পাঠানো এক বার্তায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই নতুন বার্তা দেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা নিশ্চিতকরণে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে এবং বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে শুরু করে থানা ও পুলিশ ফাঁড়ি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চাপিয়ে দেওয়া যুদ্ধগুলোর সময় তাদের এই প্রভাব ও ভূমিকার বিষয়টি আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সম্মুখসারির ইউনিট পর্যন্ত আঘাত হানার জন্য যে বিশেষ মনোযোগ ও মরিয়া প্রচেষ্টা চালিয়েছে, তা এই প্রতিষ্ঠানের গুরুত্বকে আরও বেশি স্পষ্ট করে তুলেছে। সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার স্তম্ভগুলোর ওপর চালানো এই মরিয়া প্রচেষ্টা এবং বিদ্বেষপূর্ণ আঘাত—যার কোনো নজির ইতিহাসে নেই—তা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী সদস্যরা তাদের দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হননি।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৫: ৩১আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৫: ৩৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত: আইনশৃঙ্খলা বাহিনীকে মোজতবা খামেনি

আপডেট সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬