ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে কুষ্টিয়ায় তোলপাড় আইএমএফের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন ঋণচুক্তি হতে পারে ডিসেম্বরে বাংলাদেশে আর ফেরা হবে না, শঙ্কা তসলিমা নাসরিনের থাইরয়েড সচেতনতা ও আধুনিক চিকিৎসায় সমন্বিত উদ্যোগের আহ্বান জীবননগর সীমান্তে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি গ্রেপ্তার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর বাড়তি খরচে কমছে লাভ, বরিশালে সংকটে প্রতিমাশিল্পীরা দৌলতপুরে মাদ্রাসা শিক্ষককে ঘিরে পুলিশের ওপর হামলা, আহত ৬ ট্রেনে নিখোঁজ আসামের নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার

দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার বনাঞ্চলের ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া ও কুয়াশায় (হেইজ) ঢেকে গেছে পুরো দক্ষিণ-পূর্ব এশিয়া। এই মারাত্মক বায়ুদূষণের কারণে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরসহ বেশ কয়েকটি রাজ্যে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুরে বার্ষিক ফর্মুলা ওয়ান (এফ-১) গ্র্যান্ড প্রিক্স শুরুর দিনেই বায়ুর মান চলতি বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক স্তরে নেমে এসেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দাবানল ও বিষাক্ত ধোঁয়ার কারণে দেশটির প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জানিয়েছে, এবার সুমাত্রা ও বোর্নিওর (কালিমান্তান) পাশাপাশি পাপুয়া অঞ্চলেও বিপুল সংখ্যক আগুনের ‘হটস্পট’ শনাক্ত করা হয়েছে। মূলত পাম তেলের বাগান সম্প্রসারণ এবং নতুন ফসলি জমি তৈরির জন্য অবৈধভাবে বনে আগুন দেওয়ার কারণে প্রতি বছরই এই দুর্যোগের সৃষ্টি হয়। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এবার শক্তিশালী ‘সুপার এল নিনো’র প্রভাবে তীব্র খরা দেখা দেওয়ায় ২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।

এই সংকটময় পরিস্থিতিতে সিঙ্গাপুরের পর্যটন বোর্ড জানিয়েছে, চলমান ফর্মুলা ওয়ান রেসে অংশ নেওয়া প্রতিযোগীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরামর্শ ও মাস্ক সরবরাহ করা হচ্ছে। এদিকে বনাঞ্চলে অবৈধভাবে আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। তিনি ইতিমধ্যে পাঁচটি কোম্পানির লাইসেন্স বাতিল করেছেন। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে আগামী নভেম্বর মাস পর্যন্ত এই দমবন্ধ করা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ

আপডেট সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬