ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তার ঘটনায় জড়িতদের ‘রাষ্ট্র ও জনগণের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হককে সসম্মানে তাঁর চেয়ারে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে অংশ নেন।

সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, উপাচার্যকে হেনস্তার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন। একজন শিক্ষাবিদকে এভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তারা মূলত রাষ্ট্র ও জনগণের শত্রু। অপরাধীদের কোনো নির্দিষ্ট দল বা দলীয় পরিচয় থাকতে পারে না।

ভূমিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টি জানার পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীতে কোনো ধরনের ‘মব কালচার’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। এ সময় রামেবির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অগ্রগতি হয়েছে এবং হাসপাতালের অনুমোদনও পাওয়া গেছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এছাড়া ঘটনাটি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ঘটনাটি জানার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ভবিষ্যতে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না।

ভূমিমন্ত্রীর এই পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রামেবি উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬