ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ কেন খাইবার পাখতুনখাওয়ায় থমকে? দর্শনা চেকপোস্টে ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’ সীতাকুণ্ডে কলাবাগানে তরুণীর হাত-পা বাঁধা লাশ, স্বামীসহ গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের প্রভাবে রাজধানীর বাজারে চালের দাম বৃদ্ধি ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পথে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এই অনুমোদন প্রদান করে। বিষয়টি নিশ্চিত করেছেন বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ-এর গাইডলাইন অনুসরণ করে রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্পে প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ স্টেজটি মোটামুটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও নিরসন হয়েছে। এখন প্রকল্পটি ‘বি টু’ ধাপের দিকে এগিয়ে যাচ্ছে। এই পর্যায়ে পারমাণবিক চুল্লিকে প্রাথমিক অপারেশনের জন্য প্রস্তুত করা হয়, যার পরেই শুরু হয় ক্রিটিক্যালিটি।

ক্রিটিক্যালিটি হলো এমন একটি পর্যায় যেখানে পরমাণুর বিভাজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। পর্যায়ক্রমে সফলভাবে ৩০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতায় পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

আপডেট সময় : ১১:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬