ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিশরের কায়রো শহরের নাদিউজ জাহির হলে বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে ‘আওসবি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার ২০২৬’। শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর’-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।

সন্ধ্যা সাতটায় সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল বাসেত নাদীম। পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত সেমিনারে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ আল আহরার। সেমিনারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও উপদেষ্টাবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত আল-আযহারের স্কলারশিপধারী গবেষক দলের প্রধান ও দৈনিক আমার দেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা এবং সাইফুর রহমান ও তাসদিদ বিন আব্দুল ওয়াদুদ।

সেমিনারের দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পিএইচডি, এমফিল ও গ্র্যাজুয়েশন সম্পন্নকারী এবং বিভিন্ন ক্যাটাগরিতে (এক্সিলেন্ট, ভেরি গুড ও টপ টেন) কৃতিত্ব অর্জনকারী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ থেকে উচ্চতর দাঈ-খতিব ও ফতোয়া গবেষক প্রশিক্ষণে আগত ৬ জন ইমাম এবং দশ কিরাতের সনদপ্রাপ্ত কারি রায়হান উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে মুহাম্মাদ মাসুম বিল্লাহ ও মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ৫৭ জন বাংলাদেশি শিক্ষার্থীর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে টপ টেনে স্থান করে নেওয়ার সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের কার্যক্রম তুলে ধরেন এবং প্রবাসজীবনে নৈতিকতা চর্চার আহ্বান জানান। সবশেষে আখতারুজ্জামানের দুআ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপস্থিত অতিথিদের বাঙালি খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬