ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে ব্যাংক অব আমেরিকায় হামলার নেপথ্যে ইরানপন্থি নেটওয়ার্ক ধ্রুব রাঠি: ইউটিউবের জনপ্রিয় মুখ থেকে রাজনীতির মাঠে সক্রিয় তরুণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে আটকে গেল বাংলাদেশ নারী দল খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম পুলিশ কর্মকর্তা পার্বতীপুরে পুরনো স্থানে মোস্তফাপুর ইউপি ভবন নির্মাণের দাবি ৩০ বছরে বিশ্ব ডিম দিবস: পুষ্টির জোগান ও রপ্তানির নতুন সম্ভাবনা রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের মানববন্ধন ও বিক্ষোভ অক্টোবরের বৃষ্টিতে যশোরে স্বস্তি-ভোগান্তি, কৃষকদের শঙ্কা মব–সংস্কৃতি: জনরোষের প্রকাশ নাকি পরিকল্পিত অরাজকতা

মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় ও আবেদনময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জি আবারও বড় পর্দায় ফিরছেন। ‘বহুরূপী’ সিনেমার সাফল্যের পর দুই বছর বিরতি নিয়ে তিনি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পরিচালনায় ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ দিয়ে দর্শকদের সামনে আসছেন। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় তিনি ঝিমলি চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমার মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রচারণার একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে কৌশানীকে একদম ভিন্ন এবং অচেনা এক অবতারে দেখা গেছে। সাধারণ শাড়ি, মাথায় শক্ত করে বাঁধা খোঁপা এবং শ্যামলা মেকআপে তাকে একজন সাধারণ মেছুনির রূপে চেনা দায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’

প্রচারের এই ভিডিওতে কৌশানীকে হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা যায়। মাছ বিক্রি ও কাটার সময় তাকে বেশ নাজেহাল হতেও দেখা গেছে। বঁটির কাছে মাছ নিয়ে কাজ করার সময় মজার ছলে তিনি মন্তব্য করেন, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’ মাছ কাটার সেই খুনসুটি ভরা দৃশ্যগুলো থেকেই স্পষ্ট যে, অভিনেত্রী তার এই নতুন চরিত্রটি দারুণ উপভোগ করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

আপডেট সময় : ০৭:৪৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬