ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি: ২০৫০ সালে প্রবীণ সংখ্যা দাঁড়াবে ৫ কোটিতে রাবিতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানো অনভিপ্রেত: মিয়া গোলাম পরওয়ার পিরোজপুরে আইনি ও আর্থিক সহায়তা নিয়ে ‘সেভ বাংলাদেশ’র যাত্রা হাসপাতালে ঠাঁই নেই ডেঙ্গু রোগীর, অক্টোবরে আরও অবনতির আশঙ্কা ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ হবে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র সাংবাদিকদের দাবির মুখে রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি ‘পিচ্চি রাজা’র পলায়ন: প্রিজন ভ্যান নয়, প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই বনি সেনগুপ্তের সঙ্গে এখনই বিয়ের পরিকল্পনা নেই কৌশানির বাংলাদেশে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তারের অভিযোগ এইচআরডব্লিউর

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার জার্সিতে ফুটবল জাদুকর লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ একাদশ সাজাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে বুধবার ভোরের ম্যাচে অধিনায়ককে কেন্দ্র করে এই দল গোছানো হচ্ছে। ২০১৮ সাল থেকে জাতীয় দলে মেসির সঙ্গে খেলা বেশ কয়েকজন তারকাকে নিয়ে এই একাদশ সাজানোর ইঙ্গিত পাওয়া গেছে। সোমবারের অনুশীলন এখনও বাকি থাকলেও, সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপজয়ী ও রানার্সআপ দলের কয়েকজন এবং বাছাইপর্বের নিয়মিত খেলোয়াড়দের নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

দলের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে সেন্টার-ব্যাক হিসেবে জুটি বাঁধবেন ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। তবে বাঁ দিকের রক্ষণে নিকোলাস তাগলিয়াফিকোর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। চোটের কারণে প্রথম দুটি প্রীতি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। তাগলিয়াফিকো পুরোপুরি ফিট না হলে তার জায়গায় খেলতে পারেন ফাকুন্দো মেদিনা, যিনি বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচে এই পজিশনে খেলেছিলেন। অন্যদিকে, নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞার কারণে এবং গনসালো মন্তিয়েল দলে ডাক না পাওয়ায় ডান-ব্যাক হিসেবে শুরু করতে পারেন আগুস্তিন জিয়ায়।

মাঝমাঠে ফিরছেন রদ্রিগো দে পল, যা দলের জন্য একটি বিশেষ প্রত্যাবর্তন। আগের দুই ম্যাচে অনুপস্থিত থাকা এই তারকা মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন। তার সঙ্গে মাঝমাঠের দায়িত্ব সামলাবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে প্রত্যাশিতভাবেই থাকছেন অধিনায়ক মেসি। তার সঙ্গে তিন ফরোয়ার্ডের আক্রমণভাগে যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন জিয়ায়, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো অথবা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

আপডেট সময় : ০২:০০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬