সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনা ক্যাম্পে মেসি, বলিভিয়ার বিপক্ষে বিদায়ী ম্যাচের প্রস্তুতি
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বলিভিয়ার বিপক্ষে লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই বিশেষ ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবি ইতোমধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
রোজারিওতে টানা দুই দিন কাটানোর পর মেসি বুয়েনস আইরেসে পৌঁছান। বর্তমানে তিনি কোচ লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের জার্সিতে তার সম্ভাব্য বিদায়ী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din





























