ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

সুন্দরবনে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা, জব্দ রসদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া বনাঞ্চলে অভিযান চালিয়ে বনদস্যুদের একটি গোপন আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। নিয়মিত টহলের সময় বনরক্ষীরা এই আস্তানার সন্ধান পান। রবিবার (৪ অক্টোবর) দুপুরে গহীন বনে পায়ে হেঁটে টহল দেওয়ার সময় বন বিভাগের সদস্যরা আস্তানাটি দেখতে পান।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল বনরক্ষী নীলবাড়িয়া বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। এ সময় গাছের ডালপালা দিয়ে তৈরি একটি অবৈধ আস্তানা তাদের নজরে আসে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় অবস্থান করা দস্যুরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়।

পরে বনরক্ষীরা আস্তানাটিতে তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট এবং দস্যুদের ফেলে যাওয়া চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন ও লবণসহ বিভিন্ন রান্নার রসদ সামগ্রী জব্দ করেন। অভিযান শেষে দস্যুদের আস্তানাটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে দস্যুদের তৎপরতা রোধে এবং বন ও বন্যপ্রাণীর নিরাপত্তায় বনরক্ষীরা নিয়মিত অভিযান ও সজাগ দৃষ্টি রেখে চলেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সুন্দরবনে বনদস্যুদের আস্তানা গুঁড়িয়ে দিল বনরক্ষীরা, জব্দ রসদ

আপডেট সময় : ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬