ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তার মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন। গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন বিকন মডেল কলেজ সড়কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের বাসিন্দা মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আলমগীর হোসেন ২০২৫ সালের ৩০ এপ্রিল র‍্যাবে যুক্ত হন এবং চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাকচালক সজীবকে (৩০) আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এসআরবি ফেনী ক্যাম্প ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার রাতে মহাসড়কের স্টার লাইন ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এসআরবির একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কর্মকর্তা আলমগীর হোসেন সড়কের পাশে নিজের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে চাপা দেয়। পরে ট্রাকটি সড়কের একপাশে গিয়ে থামে। ঘটনার প্রত্যক্ষদর্শী এসআরবি সদস্য শরীফ জানান, চেকপোস্টে ১৫-১৬ জন সদস্যের মধ্যে আলমগীর হোসেন সড়কের পাশেই দায়িত্ব পালন করছিলেন, তখনই দ্রুতগতির ট্রাকটি এসে তাঁকে চাপা দেয়।

সহকর্মীরা দ্রুত গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর কোমর থেকে নিচের অংশ মারাত্মকভাবে থ্যাঁতলে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, ঘটনার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত কর্মকর্তার সহকর্মী আবদুল জলিল জানান, আলমগীর হোসেন অত্যন্ত ধর্মভীরু ও ভালো মানুষ ছিলেন এবং তাঁর পাঁচ সন্তানই মাদরাসায় পড়াশোনা করেন। পুলিশ ও ক্যাম্প সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত শেষে বাহিনীর প্রচলিত নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরহুমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬