ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ

৮১ বছরে পা রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আজ ৮১ বছরে পদার্পণ করেছেন। ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনে দাউদকান্দি হাইস্কুল ও চট্টগ্রাম সরকারি কলেজে পড়াশোনার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ থেকে ভূতত্ত্ব বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তীতে বিভাগীয় চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি একজন ভূ-বিজ্ঞানী, গবেষক, লেখক ও কলামিস্ট হিসেবেও পরিচিত।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে তিনি কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সাল থেকে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি মৎস্য চাষ, স্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে। ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাঙালিদের সংগঠিত করা এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান’, ‘প্লাবন ভূমিতে মৎস্য চাষ: দাউদকান্দি মডেল’, ‘সংসদে কথা বলা যায়’, ‘রাজনীতির হালচাল’, ‘সময়ের ভাবনা’, ‘স্মৃতির অ্যালবাম’ ও ‘আমার রাজনীতির রোজনামচা’।

জন্মদিন উপলক্ষে নিজের প্রতিক্রিয়ায় খন্দকার মোশাররফ হোসেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের কথা স্মরণ করে দেশের বর্তমান পরিবর্তনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৮১ বছরে পা রাখলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০১:৩০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬