ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায় সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬ বগুড়ায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: পাঁচ মাসে ৩৯ খুন ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু

প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি ফিরলেন কুষ্টিয়ার শিক্ষক গোলাম কিবরিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের উপস্থিতিতে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন জানান, বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। মাহ্‌দী আমিন আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক এবং প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মত প্রকাশের অধিকারকে সম্মান জানানো উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রের শক্তি বলে তিনি মন্তব্য করেন।

শিক্ষক গোলাম কিবরিয়া লালন জানান, তিনি ঘটনাটি জানার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন এবং সরকারের এই মহানুভবতায় তিনি ও তার পরিবার কৃতজ্ঞ। তিনি বলেন, তাকে থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ অত্যন্ত মানবিক আচরণ করেছে এবং তার সাথে কোনো দুর্ব্যবহার করা হয়নি। তিনি আরও জানান, স্থানীয়ভাবে তার নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে শিক্ষক লালন বলেন, দশম শ্রেণির বাংলা ক্লাসে শিক্ষার্থীরা সঠিকভাবে পড়তে পারছিল না। তাদের উৎসাহিত করতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রীর জাতিসংঘে দেওয়া ভাষণের বাংলা উচ্চারণের বিষয়টি উল্লেখ করেছিলেন, যা কোনো কটূক্তির উদ্দেশ্যে ছিল না। তবে ক্লাসে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানা ভুল ছিল বলে তিনি স্বীকার করেন। পরদিন স্থানীয় কিছু ব্যক্তি স্কুলে অভিযোগ নিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তার স্বার্থেই পুলিশ তাকে হেফাজতে নেয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক তোহিদ বিন হাসান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন শিক্ষককে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয় এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ি ফিরলেন কুষ্টিয়ার শিক্ষক গোলাম কিবরিয়া

আপডেট সময় : ১২:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬