ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ লাখ ২৬ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযানগুলো চালানো হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল পৃথকভাবে এই অভিযানগুলো পরিচালনা করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ডার্ক চকলেট, রেডবুল এনার্জি ড্রিংকস, সেভেন অয়েল, নবরত্ন তেল, ফুসকা, বাসমতি চাউল, বাঁজি, মুভ স্প্রে, শ্যাম্পু, শাড়ী, গরু, থ্রি-পিস, জিরা এবং মোটরসাইকেল। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধার করা এসব ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬