ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে থামল বাংলাদেশ কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভবিষ্যতের ঝামেলা এড়াতে সন্তানকে বিষ খাইয়ে হত্যা: আদালতে সৎমা ককরোচ জনতা পার্টির আন্দোলনে সরব শাবানা আজমি ও নাসিরউদ্দিন শাহ ঢামেকের জরুরি বিভাগে মরদেহ রেখে উধাও দুই ব্যক্তি সিজেপির আইনজীবী দলের প্রধান রত্না সিং আটক আফগানদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে বাংলাদেশ যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি, বাড়ছে প্রবৃদ্ধির হার চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই আড়তদারকে জরিমানা ও জাল জব্দ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দিতে বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইল বার্তায় সালমান মোহাম্মাদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়। বিএফআইইউর বার্তায় এটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা সব হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউর এই বার্তা দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ প্রাপকের তালিকায় থাকা সব ব্যাংকে পাঠানো হয়েছে। এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিএফআইইউর এক পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন কোনো টেনশন না নেন, কারণ এটি বাংলাদেশে স্বাভাবিক ঘটনা।

এই ঘটনার প্রতিক্রিয়ায় সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেছিলেন যে বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল, যদিও পরে তিনি জানান যে তাঁর কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা আছে এমন ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ

আপডেট সময় : ০২:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬