ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট ভারতে ককরোচ পার্টির দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তারেক রহমান সরকারের মেয়াদের মাঝামাঝি: সম্ভাবনা ও নীতিগত অগ্রাধিকার তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ভেনেজুয়েলার বিদ্বেষ-বিরোধী আইনের অপব্যবহারের কথা স্বীকার করলেন ডেলসি রদ্রিগেজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ স্বীকার করেছেন যে, দেশটির ‘বিদ্বেষ-বিরোধী আইন’ অপব্যবহার করা হয়েছে। দীর্ঘ সময় ধরে সরকারবিরোধী সমালোচকদের গ্রেপ্তারের পেছনে যুক্তি হিসেবে এই আইনটি ব্যবহার করা হয়ে আসছিল। গত এক দশকে বহু রাজনৈতিক নেতা, সাংবাদিক, অধিকারকর্মী, বিক্ষোভকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এই আইনে ‘বিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। এই আইনে অপরাধের জন্য ১০ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে দেশটির শাসনভার সামলাচ্ছেন রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের চাপে তিনি একটি সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু করেন, যার আওতায় এই আইনের আওতায় দণ্ডিত অনেক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে বেসরকারি সংস্থা ফোরো পেনাল জানিয়েছে, এখনো ৩২৪ জন রাজনৈতিক বন্দি কারাগারে আটক রয়েছেন।

রদ্রিগেজ নিজেই ২০১৭ সালে গণপরিষদের সভাপতি থাকাকালীন এই আইন পাসের বিষয়টি তদারকি করেছিলেন। তবে মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় পর্তুগেসা রাজ্যে কফি উৎপাদনকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি স্বীকার করেন, আইনটি যথাযথভাবে প্রয়োগ করা হয়নি এবং এর অপব্যবহার হয়েছে।

তিনি জানান, তিনি এখনো আইনের মূল নীতিগুলোতে বিশ্বাসী, যার লক্ষ্য হলো ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে বিদ্বেষমুক্ত একটি সমাজ তৈরি করা। এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে রদ্রিগেজ জাতীয় পরিষদকে এই আইন সংস্কারের আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট জাতীয় পরিষদে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, সংস্কারের উদ্দেশ্য হলো এই আইনের আওতাভুক্ত আচরণগুলোকে ‘অপরাধ হিসেবে গণ্য না করার দিকে এগিয়ে যাওয়া’।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার বিদ্বেষ-বিরোধী আইনের অপব্যবহারের কথা স্বীকার করলেন ডেলসি রদ্রিগেজ

আপডেট সময় : ১২:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬