ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আদালতে নতুন আইনি নথিপত্র দাখিল করে ফিফা উয়েফার বিরুদ্ধে একটি ‘পরিকল্পিত অপপ্রচার ক্যাম্পেইন’ চালানোর গুরুতর অভিযোগ এনেছে। ফিফার দাবি, আসন্ন ফিফা সভাপতি নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই অপচেষ্টা চালাচ্ছে।

গত মাসে উয়েফা মার্কিন আদালতে একটি আইনি আবেদন করে ফিফার কাছ থেকে বিভিন্ন নথিপত্র ও তথ্য প্রকাশের দাবি জানায়। একই সঙ্গে তারা সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রচ্ছন্ন হুমকিও প্রদান করে। বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের বিষয়ে উয়েফা অভিযোগ তুলেছে যে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ‘অপরাধমূলক অব্যবস্থাপনা’ করেছেন। এমনকি নিজের ব্যক্তিগত সুবিধার জন্য তিনি কৃত্রিমভাবে কম বাজারদর নির্ধারণ করেছিলেন বলেও উয়েফার দাবি।

এই অভিযোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলীয় আদালতে ফিফা জানিয়েছে, উয়েফার দাখিল করা নথিতে প্রচুর মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য রয়েছে। ফিফা সাফ জানিয়ে দিয়েছে, কোনো ধরনের ভিত্তি ছাড়াই উয়েফা এমন ইঙ্গিত দিচ্ছে যে ইনফান্তিনো এফএফই প্রস্তাব থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে চেয়েছিলেন। ইনফান্তিনো কোনো আইন বা নৈতিক নীতি লঙ্ঘন করেছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি নিছক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে ফিফা উল্লেখ করেছে। সংস্থাটি আরও জানায়, উয়েফার এই আইনি আবেদনটি অত্যন্ত অতিরঞ্জিত এবং এর আগে অন্যান্য আদালতেও এমন আবেদন সরাসরি খারিজ করা হয়েছে।

বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে অংশীদারিত্ব বিক্রির ফিফার পরিকল্পনা প্রকাশ পাওয়ার পরেই তীব্র অসন্তোষের জন্ম দেয়। উয়েফার নেতৃত্বে এই পরিকল্পনার বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ তৈরি হয়েছে এবং তিনটি কনফেডারেশন ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে। ইতিমধ্যে ফিফার সহ-সভাপতি ডেবি হিউইট এই বিতর্কিত পরিকল্পনাটির একটি স্বাধীন তদন্ত এবং সমস্ত নথি প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনো চতুর্থবারের মতো লড়বেন। তার বিরোধীদের জন্য বিকল্প প্রার্থী খোঁজার শেষ সময় আগামী ১৮ই নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬