ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার নতুন তারিখ ৫ নভেম্বর ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ মার্কিন সেনা প্রত্যাহার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-কুমিরা অংশটি শিল্প ও বাণিজ্যিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারী শিল্পকারখানা, জাহাজভাঙা শিল্পের পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, বন্দরমুখী যানবাহন এবং দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির বিরামহীন চাপে থাকা এই ব্যস্ততম মহাসড়কটির নিরাপত্তা রক্ষায় বর্তমানে বার আউলিয়া হাইওয়ে থানায় চরম জনবল সংকট চলছে। নিয়মিত ওসি বদলির পর নতুন কোনো কর্মকর্তা পদায়ন না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমসহ মহাসড়কের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

থানা সূত্রে জানা গেছে, ওসি না থাকায় দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মিল্টন বর্তমানে ছুটিতে রয়েছেন। ফলে সার্জেন্ট শামীম আলমকে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করতে হচ্ছে। এই সীমিত জনবল নিয়ে তাকে একই সঙ্গে প্রশাসনিক দায়িত্ব, মহাসড়কে টহল, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সড়ক আইন বাস্তবায়ন এবং দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর মতো জরুরি কাজগুলো সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি, ফিডার রোড থেকে হঠাৎ মূল সড়কে উঠে আসা এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গিয়ে গাছে ধাক্কা খায়। এ ঘটনায় চালকসহ দুইজন গুরুতর আহত হন, যাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মহাসড়কে নেতৃত্বের ঘাটতি থাকলে নিয়মিত টহল ও আইন প্রয়োগ শিথিল হওয়ার আশঙ্কা থাকে। দ্রুত দুর্ঘটনা এড়াতে এবং সার্বিক নজরদারি বাড়াতে তারা অবিলম্বে পর্যাপ্ত জনবলসহ পূর্ণাঙ্গ ওসি পদায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফকরুল আলম স্বীকার করেছেন যে লোকবল সংকটের কারণে বর্তমানে থানায় কোনো ওসি নেই। তিনি জানিয়েছেন, শিল্পাঞ্চল সীতাকুণ্ডের এই গুরুত্বপূর্ণ থানায় দ্রুত ওসি পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪৫

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জনবল সংকটে ধুঁকছে বার আউলিয়া হাইওয়ে থানা, ভরসা এক সার্জেন্ট

আপডেট সময় : ১২:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬