ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদাবরে জমি দখল নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে হামলা ও গ্রেপ্তার ৪ কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়নমূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে ২৪০ শতাংশ সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক বহিষ্কার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা বিএনপির, পাশে থাকার আহ্বান জনগণের প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি জনাকীর্ণ বাজারে দেশটির বিমানবাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সংঘটিত এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরাকান আর্মির তথ্য অনুযায়ী, সোমবার একটি যুদ্ধবিমান কিয়াউকতাওয়ের ওই বাজারের ওপর দু’টি বোমা নিক্ষেপ করে। এই এলাকাটি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত ও আহতদের সবাই বেসামরিক ব্যক্তি। এদের মধ্যে বাজারের অস্থায়ী দোকানদার, স্থায়ী ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা অন্তর্ভুক্ত ছিলেন।

রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অং জানিয়েছেন, কিয়াউকতাওয়ের মার্কেটটি একটি পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময়ই ভিড় থাকে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা এখানে কেনাকাটার জন্য আসেন। তিনি হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে, বাজারের আশপাশের ভবন, গাড়ি এবং বাসে আগুন জ্বলছে। বিমান বাহিনীর হামলায় বাজার সংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, রাখাইনের স্বায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে বহু বছর ধরে লড়াই করছে আরাকান আর্মি। ২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে জান্তা ক্ষমতা দখলের পর এই গোষ্ঠীটি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে। ২০২৩ সাল থেকে রাখাইনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর সঙ্গে তাদের সর্বাত্মক সংঘাত চলছে। বর্তমানে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টিই আরাকান আর্মির দখলে রয়েছে, যার মধ্যে কিয়াউকতাও অন্যতম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের রাখাইনে জান্তার বিমান হামলা, নিহত ৪৯

আপডেট সময় : ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬