চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ
- আপডেট সময় : ০৯:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নতুন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এতে অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু সভাপতি এবং আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয়।
একইভাবে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ কে এম লুৎফর রহমান, মো. শামসুল হক গানু, মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু এবং মো. আহসানুল ইসলাম হাসান।
এছাড়াও, দাতা সদস্য পদে ডা. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য পদে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।

























