ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার এবং বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনী এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চালানো এই অভিযানে অন্তত ৩৫ জনকে আটক করা হয়েছে। কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, বখাটেদের আড্ডাস্থল এবং মাদক বেচাকেনা ও সেবনের স্থানসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। বর্তমানে আটক ব্যক্তিদের পিসিবিআর বা অপরাধের রেকর্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই অভিযানে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতেই এই উদ্যোগ, তাই উৎকণ্ঠিত না হয়ে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। বর্তমানে আটককৃতদের অতীত রেকর্ড পর্যালোচনার কাজ চলছে। যাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ পাওয়া যাবে, তাদের আটক রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদের অভিভাবকদের থানায় ডেকে জিম্মায় বুঝিয়ে দেওয়া হচ্ছে।

অভিযান চলাকালীন শহরের শান্তিনগর এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেন যে, অভিযানে নিরীহ শিশু-কিশোরদেরও আটক করা হয়েছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কোতয়ালি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে নিরীহদের যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। একই সময়ে রাতে কোতয়ালি থানায় আটক ব্যক্তিদের স্বজন ও উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পুলিশ জানিয়েছে, অপরাধী শনাক্ত ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫

আপডেট সময় : ০৯:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬