ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা ঠেকাতে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে বাঁশের ব্যারিকেড বা বাঁশকল বসিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় কৃষকেরা। এই পাহারা কার্যক্রমে গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবী গ্রামবাসীদের সঙ্গে যুক্ত হয়ে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ।

তাড়াশ-রাণিরহাট সড়কে ব্যারিকেড দিয়ে পাহারারত ব্যক্তিরা জানান, চোরেরা যাতে সহজে কোনো যানবাহনে করে চুরি করা গরু নিয়ে পালিয়ে যেতে না পারে, সেজন্যই এই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। সড়কের এসব চেকপোস্টে স্থানীয় বাসিন্দারা দলবেঁধে পালাক্রমে পাহারা দিচ্ছেন। রাতে এই ব্যারিকেডগুলোর মাধ্যমে সন্দেহভাজন মানুষ ও যানবাহনের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শনিবার গভীর রাতে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার এই পাহারা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। পরিদর্শনকালে তিনি চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের খোঁজখবর নেন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় পাহারাদারদের উৎসাহিত করতে তিনি তাদের হাতে বাঁশি ও টর্চলাইট উপহার হিসেবে তুলে দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহনানুজ্জামান জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে ও কঠোর নির্দেশনায় এই অঞ্চলে অপরাধ প্রবণতা এবং গরু চুরি বন্ধে পুলিশের টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। চুরিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাঁশকল স্থাপনসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল

আপডেট সময় : ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬