ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে বাংলাদেশ দল। শেষ আটের লড়াইয়ে তাওহীদ হৃদয়দের প্রতিপক্ষ গ্রুপ পর্ব পেরিয়ে আসা মালয়েশিয়া। তবে এই ম্যাচের আগে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। জাপানের নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠেয় ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে র‌্যাঙ্কিংয়ের সুবিধায় সরাসরি সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে না গড়ালে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল পরবর্তী রাউন্ডে চলে যাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় ম্যাচ পরিত্যক্ত হলে কপাল খুলবে লাল-সবুজদের।

এশিয়ান গেমসের ক্রিকেটের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে কোরোগি স্পোর্টস পার্কে, যেখানে মেয়েদের ক্রিকেটের ম্যাচগুলোও হয়েছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুরো মাস জুড়েই ওই এলাকায় ঝড়-বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যেকোনো ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

কোয়ার্টার ফাইনালে বৃষ্টির নিয়ম বাংলাদেশের পক্ষে গেলেও সেমিফাইনালে গিয়ে হিসাবটা বদলে যেতে পারে। শেষ আটের বাধা পার হতে পারলে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচটিও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে চলে যাবে। অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হলেও সেমিফাইনালে একই পরিস্থিতি বিপদের কারণ হতে পারে।

এশিয়ান গেমসে বাংলাদেশ পূর্ণ সদস্য দেশ হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলছে। অন্য দিকে, গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ আটে এসেছে মালয়েশিয়া। শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়া ও ওমানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া। আর এই গ্রুপ থেকে রানার্সআপ হওয়া হংকং শেষ আটে খেলবে পাকিস্তানের বিপক্ষে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ

আপডেট সময় : ১২:১৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬