ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা ৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট কূটনীতির পাশাপাশি সামরিক হামলার জবাব দিতে প্রস্তুত ইরান চুয়াডাঙ্গায় ৩০০ ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ শ্রীনগরে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭ বিরোধী দলকে যুক্ত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের ৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিক্ষোভ মিছিলে কিশোর গ্যাং গ্রুপ সিভিকে (CBK)-এর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহকে দেখা গেছে। শুক্রবার কুমিল্লা মহানগরে এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের অভিযোগ, যারাই ক্ষমতায় আসে, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপরই ভর করে। কুমিল্লায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিলে কিশোর গ্যাংয়ের উপস্থিতি তারই একটি প্রকৃষ্ট উদাহরণ।

জানা যায়, এই মিছিলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিনের পেছনেই ছিল কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহ। এ বিষয়ে রিয়াজ উদ্দিন বলেন, “মিছিলে কত জনই তো আসে, আমি খেয়াল করিনি। যতদূর জানি, সে কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের ছাত্র ছিল। এর বেশি কিছু জানি না।”

‘আমার দেশ’-এর অনুসন্ধানে তথ্য উঠে আসে যে, সিবিকে (CBK) গ্রুপের প্রধান তানজিম আব্দুল্লাহকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল্লা ও ফজলে রাব্বি আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে ফাতিন ইশরাক দৈনিক ‘আমার দেশ’-কে বলেন, “ছোটকাল থেকেই সে আমার সাথে চলাফেরা করে। হঠাৎ করেই ভিন্ন পথে পা দিয়েছিল। গত এক বছর ধরে তার এমন কোনো কর্মকাণ্ড দেখিনি। এরপরও যদি সে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

এর আগে সম্প্রতি কুমিল্লা নগরীতে সিবিকে গ্রুপের একটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে বড় রামদা হাতে মিছিলের সামনে দেখা যায় এই তানজিম আব্দুল্লাহকে। তখনও রামদা হাতে তার ছবিটি নিয়ে কুমিল্লায় সমালোচনার ঝড় উঠেছিল। এ বিষয়ে বক্তব্য জানতে কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মোকাবিলায় কুমিল্লা জেলা পুলিশ সক্রিয় রয়েছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ ২৩ সেপ্টেম্বর রাতে জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে ৬২৫ জন এবং গত রাতে আরও ২৫৪ জনকে কিশোর গ্যাং সন্দেহে আটক করে।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় ছাত্রদলের মিছিলে কিশোর গ্যাং লিডার তানজিম, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬