এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ এবং তা নাগরিকদের জন্য আরও সহজ করতে আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার) একটি মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এই সভায় প্রবাসী ভোটারদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সভার সিদ্ধান্ত জানানো হয়। চিঠির তথ্য অনুযায়ী, আগামী বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।
এই আলোচনা সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন। ঢাকার বাইরে কর্মরত এই কর্মকর্তারা জুম (Zoom) অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি সভায় যুক্ত হতে পারবেন। মূলত এনআইডি সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যেই ইসির এই উদ্যোগ।



























