ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার

সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসএইচএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক। জেলা শিক্ষা অফিসের মূল্যায়নে সর্বোচ্চ ৮১ নম্বর পেয়ে তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন।

গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন স্বাক্ষরিত একটি দাপ্তরিক স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষেই জেলার গুণী শিক্ষকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

এমদাদুল হক দীর্ঘদিন ধরেই অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। ইংরেজি বিষয়ের পাঠদানকে শিক্ষার্থীদের কাছে আনন্দময়, সহজ ও কার্যকর করে তুলতে তার উদ্ভাবনী পদ্ধতি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে এমদাদুল হক বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব ও জবাবদিহির জায়গাটিকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সবার ভালোবাসা নিয়ে ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করাই তার মূল লক্ষ্য বলে তিনি জানান।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক

আপডেট সময় : ০৩:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬