ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিবাদের ইঙ্গিত পুলিশের সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭

আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন চালানো হলে সম্পূর্ণ নতুন সামরিক প্রযুক্তি ও চমকপ্রদ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়ে জানান, অপ্রতিসম যুদ্ধকৌশল এবং সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ওপর ভিত্তি করে ইরানের সামরিক বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই বক্তব্যের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শেকারচি দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় অনেক বেশি প্রস্তুত।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান অবস্থান অত্যন্ত চমৎকার। বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি উন্নত ও ধ্বংসাত্মক রূপ নিয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের দুঃসাহস দেখালে রণক্ষেত্রে তাদের জন্য বড় ধরনের সামরিক চমক অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন।

তেহরানের বর্তমান সামরিক কৌশলের বিষয়ে এই মুখপাত্র জানান, তারা মূলত ব্যয়বহুল ও ভারী সমরাস্ত্রকে কম খরচের অথচ অত্যন্ত কার্যকর সামরিক সরঞ্জাম দিয়ে পরাস্ত করার কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন।

এদিকে, নতুন করে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ভারত মহাসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী ও ডেস্ট্রয়ারে সরাসরি হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপসের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসি নৌবাহিনীর political affairs deputy chief (রাজনৈতিক বিষয়ক উপপ্রধান) আলী মোহাম্মাদী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ দাবির কড়া জবাব দিয়েছেন।

আলী মোহাম্মাদী প্রশ্ন তোলেন, ট্রাম্প যদি হরমুজ প্রণালি নিজের নিয়ন্ত্রণে বলে দাবি করেন, তবে তাদের নৌযানগুলো এই এলাকায় নেই কেন? যুক্তরাষ্ট্রের উচিত এখানে অন্তত একটি জাহাজ নিয়ে এসে তাদের নিয়ন্ত্রণ প্রমাণ করা। তিনি সাফ জানিয়ে দেন, নতুন কোনো যুদ্ধ শুরু হলে ইরান শুধু হরমুজ প্রণালিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন রণতরীগুলোতেও নিশ্চিতভাবে আঘাত হানবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান

আপডেট সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬