ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের তেবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সাইদ (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুরুতে নিহতের পরিচয় পাওয়া না যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘অজ্ঞাতনামা’ হিসেবে নথিভুক্ত করে পুরুষ সার্জারি ওয়ার্ডে মরদেহ রাখে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও পরিবারের স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত আবু সাইদের বাড়ি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের দয়ারামপুর এলাকায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনার বিষয়টি তারা জানতে পেরেছেন। বিস্তারিত তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত

আপডেট সময় : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬