ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিনজন সদস্যকে মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুটি ভিন্ন ক্যাটাগরিতে এই তিনজনকে সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। ডিন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম।

এছাড়া অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন এই নিয়োগের প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম জানান, অধ্যাপক ক্যাটাগরিতে পূর্বে মার্কেটিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সরকার সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পাওয়ায় তার পরিবর্তে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে এই পদে মনোনীত করা হয়েছে। উপাচার্য আরও জানান, আজকের সিন্ডিকেট সভায় ডিন ক্যাটাগরিতে দুজনকে নির্বাচিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত

আপডেট সময় : ০২:৪৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬