ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের ইরাকে বন্ধ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদর দপ্তর জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ

সৌরবিদ্যুৎ কিনতে সরকার প্রতি ইউনিটে দেবে ১০ টাকা ৫০ পয়সা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও আমদানিনির্ভরতা কমাতে সরকার সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের সরকারি-বেসরকারি ভবন, শিল্পকারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ‘কৌশল থেকে বাস্তবায়ন: জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল ও জাতীয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। গ্রিন এনার্জি ট্রানজিশন-পলিসি অ্যাডভাইজরি পার্টনারশিপ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের বিপুলসংখ্যক ভবন ও প্রতিষ্ঠানের ছাদ রয়েছে, যা সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা সম্ভব। এতে একদিকে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে বাড়ি ও প্রতিষ্ঠানের মালিকরা তাদের ছাদকে সম্পদ হিসেবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারবেন। তিনি জানান, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক তাদের নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রিডে দেওয়ার সুযোগ পাবেন।

কর্মশালায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ বাস্তবায়ন, সৌরবিদ্যুৎ উৎপাদন, অর্থায়ন, কার্বন ক্রেডিট, প্রণোদনা ও নীতিগত সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলপত্র প্রকাশ করেছে।

যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব আবু হাসনাত মোহাম্মদ আরাফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআইজেড বাংলাদেশের জ্বালানি বিভাগের সমন্বয়ক স্টোয়ানকা স্টিচ এবং বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা শাখার অতিরিক্ত সচিব নূর আহমেদ। এছাড়া যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌরবিদ্যুৎ কিনতে সরকার প্রতি ইউনিটে দেবে ১০ টাকা ৫০ পয়সা

আপডেট সময় : ০৮:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬