ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর সংকটাপন্ন ঋণ প্রায় ১১ লাখ কোটি টাকা, নীতি শিথিলের সমালোচনা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

জাতিসংঘ সফরে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এই সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি কর্মসূচি পালিত হয়েছে, যা দেশের জন্য বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন পথ উন্মোচিত হবে।

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাংলাদেশেও সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করা হয়েছে। এর প্রভাব বাজারে পড়লেও সরকার সরবরাহব্যবস্থা স্বাভাবিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যেন অন্য পণ্যের দাম না বাড়ে, সেজন্য সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখতে সরকার কাজ করছে। সরবরাহব্যবস্থায় কোনো অসংগতি দেখা দিলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

গ্যাস সংকটের বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে গ্যাস সংকট কেটে গেছে। এফএসআরইউ-তে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হয়েছিল। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে বলে তিনি নিশ্চিত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ সফরে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬