ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে আড়াই বছরের মামা-ভাগিনার মৃত্যু বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে প্রণোদনা পীরগাছায় সার ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ, বিএনপি নেতা জড়িত ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়তে পারে প্রকোপ জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস

মুসলিম দেশগুলোর আকাশসীমা থেকে হামলা চালাচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র: ইরানের প্রেসিডেন্ট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, শত্রুরা মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, ইরানি কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ বিতর্ক ও বিভেদ উসকে দেওয়ার জন্য শত্রুপক্ষ সক্রিয় রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এসব প্রতিকূলতার মুখেও ইরান বর্তমানে নজিরবিহীন ঐক্য প্রদর্শন করছে।

ইয়েমেনের চলমান সংঘাত নিয়েও কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি জানান, ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং সৌদি আরবকে অবশ্যই আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং এক্ষেত্রে ইরান সহায়তা করতে প্রস্তুত। ইয়েমেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করলেও, আন্তর্জাতিক মহলে হুতি বিদ্রোহীদের প্রতি ইরানের সমর্থন, বিশেষ করে অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে ব্যাপক সংঘাত চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মুসলিম দেশগুলোর আকাশসীমা থেকে হামলা চালাচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র: ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬