ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক চাঁদাবাজি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য সমান হুমকি: বিপিএমইএ এনআইডি সেবা সহজ করতে ৩০ সেপ্টেম্বর ইসির মতবিনিময় সভা সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের বৈঠক

নাটোরে বিষপানে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলায় বিষপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা সুনিল কর্মকার (৫৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুনিল কর্মকার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা অনিল কর্মকারের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে সুনিল কর্মকার নিজ শয়নকক্ষে অসুস্থ বোধ করেন এবং বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘাস মারার তরল বিষ পান করেছেন বলে জানান।

পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নাটোরে বিষপানে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০২:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬