ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ প্রশাসনিক কারণে শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার তাড়াশে গভীর রাতে বাঁশকল ডিউটি পরিদর্শনে পুলিশ সুপার সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) এমদাদুল হক বিপুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই ভাঙচুর চালানো হয়েছে। দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর তারা কেন্দ্রের মূল্যবান চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। মালামাল লুটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের জায়গাটি দখল করা নিয়ে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ ব্যানার ব্যবহার করে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার প্রেক্ষিতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬