ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের বৈঠকের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা চলাকালে উভয় পক্ষই দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরে নতুন ও উদীয়মান খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা। পাশাপাশি উভয় পক্ষই দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ১২:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬