ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

সিরাজগঞ্জে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে তালের পাখার কদর বেড়েছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে নিয়মিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়েছে। আধুনিক বৈদ্যুতিক পাখা বা এসির যুগেও এই প্রতিকূল পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের একমাত্র ভরসা হয়ে উঠেছে ঐতিহ্যবাহী তালের হাতপাখা। এক সময়ের জনপ্রিয় গানের মতো বিদ্যুৎবিহীন গ্রামীণ জীবনের সেই চিত্র যেন আবার ফিরে এসেছে।

শহরের বাহিরগোলা বাজার, বউ বাজার, বাজার স্টেশন, কালিবাড়ি বাজার ও বড় বাজারের মতো ব্যস্ত এলাকাগুলোতে হাতপাখা কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বাজারে আগে যে হাতপাখা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দীর্ঘ ১০-১২ বছর ধরে হাতপাখা বিক্রেতা বাবলা সাহা জানান, গরমের শুরু থেকেই কারিগরদের ব্যস্ততা বেড়েছে। হাতপাখা বিক্রি করেই তিনি ও তার মতো অনেকেই সংসার চালাচ্ছেন। ক্রেতা হাফিজ উদ্দিন (৬২) বলেন, দিনে কয়েকবার বিদ্যুৎ থাকে না, তাই গরমে হাতপাখা ছাড়া চলে না। স্থানীয় বাসিন্দা শাহীন আলম ও কহিনুর বেগম জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা ১০০ টাকায় দুটি তালের পাখা কিনেছেন, যা এই গরমে কিছুটা স্বস্তি দিচ্ছে।

তীব্র গরমের হাত থেকে বাঁচতে মানুষ ডাব, বাঙ্গি, ঠান্ডা শরবত বা পানির ওপর নির্ভর করছে, ফলে এগুলোর দামও বেড়েছে। কয়েক দিন আগেও এক গ্লাস আখের রসের দাম ছিল ১০ টাকা, যা এখন বেড়ে দ্বিগুণ হয়েছে। এছাড়া গ্রাম এলাকার মানুষ স্বস্তির খোঁজে ডোবা, নালা ও পুকুরের পানিতে নামছে।

তাড়াশ আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপদাহ অব্যাহত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে ভ্যাপসা গরম ও লোডশেডিংয়ে তালের পাখার কদর বেড়েছে

আপডেট সময় : ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬